দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফসলি জমিতে পুকুর খনন, গুনতে হলো জরিমানা

রাজশাহী দুর্গাপুরে অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন। ছবি : কালবেলা
রাজশাহী দুর্গাপুরে অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন। ছবি : কালবেলা

রাজশাহী দুর্গাপুরে অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে নাইম আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত নাইম আলী রাজশাহীর পবা উপজেলার ভেকু ড্রাইভার।

বিষয়টি নি‌শ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া গ্রামে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন করা হচ্ছিল। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া মাটি কাটার মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র বলেন, ‘ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রয় ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X