বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ছাতক প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৬০

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৬০
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৬০

সুনামগঞ্জের ছাতকে সরকারি রাস্তা সংস্কার করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (২৫ জুন) সকালে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রাম ও ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালারুকা হাজি কমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও পর্যন্ত একটি সংযোগ সড়ক রয়েছে। অতিবৃষ্টি ও বন্যার কারণে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়।

সম্প্রতি কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসী চলাচলের জন্য তাদের নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়। রোববার কাজিহাটা-নোয়াগাঁও গ্রামের অদুদ মিয়া, আবুল মিয়া, আলিম মিয়া ও সাদেক আলী সড়কের সংস্কার কাজ শুরু করলে কালারুকা গ্রামের সুহেল মিয়াসহ লোকজন এতে বাধা প্রদান করে।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। একপর্যায়ে তাদের পক্ষ নিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় গ্রামের ৬০ জন লোক আহত হয়েছেন। পুলিশ ও গণ্যমান্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। সংঘর্ষে গুরুতর আহত ফারুক মিয়া, সাদিক মিয়া, মনোয়ার হোসেন, অদুদ মিয়া, খছরু মিয়া, কবির মিযা, ইজ্জাদ আলী, অখিল দাস ও সাহেদ মিয়াসহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন ৪৫ জন।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X