ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

একই আসনে মনোনয়ন ফরম কিনলেন সাবেক মন্ত্রী ও ছেলে

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও মোস্তফা আশিষ ইসলাম। ছবি : কালবেলা
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও মোস্তফা আশিষ ইসলাম। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। একই আসনে মনোনয়নপত্র কিনেছেন তার ছেলে, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিষ ইসলাম।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মোস্তফা আশিষ ইসলাম বলেন, ২০১১-১২ সালে তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে ডিজিটাল যশোর গড়ায় অবদান রেখে স্বীকৃতি লাভ করেছি। জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ লাভের পর নির্বাচনী মাঠ তৈরিতে দীর্ঘ ২৮ মাস অক্লান্ত পরিশ্রম করেছি। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার দুই লাখ ভোটারকে আমি সশরীরে বিনামূল্যে ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছি। এ ছাড়াও বিগত দিনে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবেচনায় আমাকে মনোনয়ন দিলে আমার চৌগাছা ও ঝিকরগাছা উপজেলাকে আমি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমরা একে অপরের পরিপূরক। প্রবীণ আর নবীনের শক্তি কাজে লাগিয়ে ভোটারের আবেগ অনুভূতি আর ভালোবাসা প্রাপ্তির লক্ষ্যে বিভক্তি ছাড়াই সবাইকে নিয়ে প্রযুক্তিনির্ভর নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে জননেত্রীকে এই আসন উপহার দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১১

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৩

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৪

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৫

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৬

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৭

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৮

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৯

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

২০
X