কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দুর্বৃত্তের আগুন

ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ পরিদর্শন করে পুলিশ। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ পরিদর্শন করে পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে স্কুলের একটি কক্ষের বেঞ্চ, বৈদ্যুতিক পাখাসহ অন্যান্য আসবাব পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ নভেম্বর) রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের গিলাশ্বর মরহুম আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেডের একটি শ্রেণিকক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

আগুনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের বেড়া পুড়ে গেছে। পরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম সাংবাদিকদের জানান, শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো। রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা করে কয়েকজন যুবক এসে বিদ্যালয়ে আগুন দেয়। পরে তারা মিছিল করে ঘটনাস্থল ছেড়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X