ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১

ভোলা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
ভোলা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

ভোলার লালমোহনে বোমা তৈরিরর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোমা মনির বয়াতি নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী ফিরোজ নামের আরও এক যুবক আহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। লালমোহন থানার ওসি মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

এ সময় পুরো এলাকা ধুয়াশাচ্ছন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পায় আজাহার মাঝির বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে মনির বয়াতি ও তার সহযোগী ফিরোজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা সদল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বোমার বিস্ফোরণের আঘাতে তাদের মুখমণ্ডলসহ শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে যাওয়ার আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালের চিকিৎসক আহত দুজনকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

পরে বরিশাল নেওয়ার পথে ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় মনির বয়াতির মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

নিহত মনির ধলীগোরনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা তালেব আলীর ছেলে এবং আহত ফিরোজ একই ইউনিয়নের বাসিন্দা অজিউল্লাহ মাঝির ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির ও তার সহযোগী আহত ফিরোজসহ একই এলাকার জাহাঙ্গীর আলম, মান্নু দালাল (কালা মানু), জাফর মাঝি (মোটা জাফু) সবাই ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুল আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পর্যবেক্ষণ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X