ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে ফেনীতে প্রদীপ প্রজ্বলন

নিহতদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। ছবি : কালবেলা
নিহতদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। ছবি : কালবেলা

গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশের রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় এ কর্মসূচিতে অংশ নেন- ফেনী জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সহসভাপতি সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ণ নাগ, কবি মনজুর তাজিম, শান্তি চৌধুরী, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার সভাপতি দিলু সরকার, রবীন্দ্র সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অরূপ দত্ত, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, ফেনী থিয়েটারে সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ, জাগরণী সাংস্কৃতিক একাডেমি সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু প্রমুখ।

এ ছাড়াও কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিকসহ সুধীজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় নিহতদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X