সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল নিক্ষেপ

আরিফুল হক চৌধুরী। পুরোনো ছবি
আরিফুল হক চৌধুরী। পুরোনো ছবি

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে নগরীর কুমারপাড়ার বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাবেক মেয়র বাসায় ছিলেন না। পরে ঘটনার খবর শুনে তিনি দ্রুত বাসায় ছুটে আসেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, মেয়র আরিফের বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। দুটি ককটেলের মধ্যে একটি তার বাসার ভেতরে এবং অপরটি বাসার সামনের গেটে নিক্ষেপ করা হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, বাসার সিসিটিভি ফুটেজে দেখেছেন তিনজন যুবকের মধ্যে দুজন ককটেল নিক্ষেপ করছে এবং অপরজন ভিডিও ধারণ করতেছে। অথচ আমার বাসার সামনে মেইন পয়েন্টে সকাল থেকে পুলিশ সদস্যরা রয়েছেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, পরিবার নিয়ে বাড়িতে থাকা নিরাপদ না। সিলেটে কখনো এ পরিবেশ ছিল না যে নেতাদের বাসায় হামলা হবে।

নগরবাসীর কাছে বিচার চেয়ে তিনি বলেন, আমার কী অপরাধ? এমন ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।

তিনি আরও বলেন, এই সম্প্রীতির শহরে এ রকম ঘটনা নজিরবিহীন।

ঘটনার খবর পেয়ে আরিফুল হক চৌধুরীর বাসা পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কোতোয়ালি থানার ওসি মো. আলী মাহমুদসহ পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, আমরা ঘটনার খবর পেয়ে সাবেক মেয়রের বাসা তাৎক্ষণিক পরিদর্শন করেছি। আমরা সিসি ক্যামোরা ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১১

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১২

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৩

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৪

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৫

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৬

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৭

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৯

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

২০
X