মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নির্বাচনে এলে তপশিল পুনর্নির্ধারণের সুযোগ রয়েছে : ইসি আনিছুর

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর। ছবি : কালবেলা
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, বিএনপি নির্বাচনের বাইরে আছে। তারা যদি অংশগ্রহণ করে তাহলে তপশিল পেছানোর সুযোগ রয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে বিবেচনায় নেওয়া যাবে। বিএনপি নির্বাচনে এলে তপশিল পুনর্নির্ধারণ করা হবে।

তিনি বলেন, আলোচনায় আমন্ত্রণ জানালে ২৬টি দল আসে ১৮টি আসেনি। কারা নির্বাচনে আসল, কারা আসল না এটা তাদের দলীয় ব্যাপার। এজন্য নির্বাচন থেমে থাকবে না।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাকিদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে শর্ত সাপেক্ষে সাংবাকিদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যা আগে ছিল না। ভোটের দিন নেটওয়ার্ক স্বাভাবিক থাকবে, তবে গুজব ছড়ানো থেকে সাবধান থাকবেন। যদিও মূল ধারার গণমাধ্যম এসব করে না।

তিনি আরও বলেন, ভোটারের অংশগ্রহণই হলো অংশগ্রহণমূলক নির্বাচন। ভোটে জনগণের অংশগ্রহণ করা না করা তো আমার ওপর নির্ভর করে না। নির্বাচনকালীন সময়ে অনলাইন, আইপি টিভি ও সোশ্যাল মিডিয়ায় যাতে অপপ্রচার করা না হয়, সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১০

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১১

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১২

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৩

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৪

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৫

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৭

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৯

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

২০
X