কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নতুন মুখ আহমদ-রুহী

নৌকা প্রতীক। গ্রাফিক্স : কালবেলা
নৌকা প্রতীক। গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (২৬ নভেম্বর) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। এতে নেত্রকোনার ৫টি আসনের দুটিতে আসছে পরিবর্তন। ৩টিতে বর্তমান সংসদ সদস্যরা নৌকার মনোনয়ন পেতে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বড় পরিবর্তন আসছে নেত্রকোনা-৫ আসনে। এই আসনে বর্তমান সংসদ সদস্যের জায়গায় মনোনয়ন পেতে যাচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মানু মজুমদারের জায়গায় মনোনয়ন পেতে পারেন সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী।

নেত্রকোনা-২ আসনে আবারও মনোনয়ন পাচ্ছেন বর্তমান সংসদ সদস্য এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন পেতে যাচ্ছেন বর্তমান এমপি অসীম কুমার উকিল।

নেত্রকোনা-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন রেবেকা মমিন। তবে চলতি বছরে তার মৃত্যুর পর শূন্য হওয়া আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন সাবেক সচিব এবং দলটির তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাজ্জাদুল হাসান। আগামী নির্বাচনেও এই আসন থেকে তিনিই মনোনয়ন পেতে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয় ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X