লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

২৩ বছর পর লালমনিরহাট-৩ আসনে আ.লীগের একক প্রার্থী 

লালমনিরহাট ৩ আসনে আনন্দ মিছিল। ছবি : কালবেলা
লালমনিরহাট ৩ আসনে আনন্দ মিছিল। ছবি : কালবেলা

দীর্ঘ ২৩ বছর পর লালমনিরহাট সদর-৩ সংসদীয় আসনে এবার দলীয় একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ২৯৮টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর মধ্যে লালমনিরহাট-৩ আসনে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের নাম। এর মধ্য দিয়ে দুই দশক পর মহাজোট থেকে বেরিয়ে এলো নৌকার মাঝি।

এ ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনের ২নং আসনে হেভিওয়েট প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। আর লালমনিরহাট-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোতাহার হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন।

এদিকে দলীয় একক প্রার্থী দেওয়ার খবরে উচ্ছ্বাসে মেতে উঠেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় মনোনয়ন পাওয়ার খবর শোনার পর পরেই আনন্দ মিছিল বের করে তারা। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের নেতৃত্বে সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নে আনন্দ মিছিল বের করে তারা। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করে।

১৯৮৬ সালে এই আসনে জয় পান আওয়ামী লীগের আবুল হোসেন। ১৯৮৮ ও ১৯৯১ সালে জয়ী হন জাপার রিয়াজ উদ্দিন আহম্মেদ। ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু। একই বছরের জুনের নির্বাচনে আসনটি দখলে আনেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে ২০০১ সালের নির্বাচনে আসনটি আবারও দখলে নেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু। এরপর ২০০৮ সালের নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আর ২০১৪ সালের নির্বাচনে আসনটিতে জয়লাভ করেন আওয়ামী লীগের আবু সালেহ মোহাম্মদ সাঈদ। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলুকে হারান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X