চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৬:৫০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩

পদ্মায় নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ছয়রশিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। মঙ্গলবার (২৭ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম এনামুল হক (৬৩)। তার বাড়ি আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামে। নিখোঁজরা রয়েছেন- ছয়রশিয়া গ্রামের নেজাম উদ্দিন (৫৭), আব্দুর রহমান (৬২) ও চরদেবীনগর গ্রামের পাখি (১৪)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী জানান, একটি ছোট ডিঙি নৌকায় করে ৬-৭ জন দেবীনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা ডুবে যান। পরে স্থানীয়রা এনামুলের লাশ উদ্ধার করে। তিনি জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। রাজশাহী থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, এনামুল হকের পরিবার এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

১০

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

১২

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

১৩

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১৪

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১৫

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১৭

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৯

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

২০
X