মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে বিএনপির সাবেক এমপির কুশপুত্তলিকা দাহ

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক এমপি জিয়াউল হকের কুশপুত্তলিকা দাহ। ছবি : কালবেলা
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক এমপি জিয়াউল হকের কুশপুত্তলিকা দাহ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বিএনপির টানা চারবারের সাবেক সাংসদ ডা. জিয়াউল হক মোল্লার কুশপুত্তলিকা দাহ করেছে দলটির সাবেক আরেক সাংসদ মোশারফ হোসেনের কর্মী-সমর্থকরা।

বুধবার (২৯ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় দলটির নেতাকর্মীরা জিয়াউলের কুশপুত্তলিকা দাহ করে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপির ওই সাবেক সাংসদকে ‘জাতীয় বেইমান’ আখ্যা দিয়ে নানা স্লোগান দেওয়ার পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়।

একটি ভিডিওতে দেখা যায়, জিয়াউলের ছবিতে জুতা ঝুলিয়ে এবং জাতীয় বেইমান লিখে স্লোগান দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, যুবদল নেতা আবুল কালাম, মজনু রহমানসহ গুটি কয়েকজন নেতাকর্মী। পরে কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা ডা. জিয়াউল হক মোল্লা বলেন, আমার ছবি পুড়িয়েছে শুনেছি। এটা তো তারা করবেই। কারণ তারা কখনোই নন্দীগ্রাম ও কাহালু উপজেলার মানুষের উন্নতি চায়নি। ২০০৭ সালের পর থেকে আমাকে কোনো নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। বিএনপির নেতৃত্ব আমাকে রাজনৈতিকভাবে বারবার অপমান করেছে। এতে আমার হাজারো কর্মী-সমর্থকরা কষ্ট পেয়েছেন। বিএনপির কোনো পদেই আমি নেই। গ্রাম কমিটিতেও আমাকে রাখা হয়নি। আমি নির্বাচনে অংশ নিলে তাদের সমস্যা কোথায়?

এ ব্যাপারে বিএনপির সাবেক সাংসদ মোশারফ হোসেনের মন্তব্য পাওয়া যায়নি।

বিএনপির সাবেক এক নেতা জানান, জিয়াউল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জেনে ক্ষুব্ধ হয়েছেন বিএনপির সাবেক সাংসদ মোশারফ। কারণ দলের নেতাকর্মীরা নির্বাচনের প্রচারণায় প্রকাশ্যে না গেলেও গোপনে জিয়াউলের পক্ষে কাজ করবে। বুড়ইল গ্রামে সাবেক এমপি মোশারফের বাড়ির সামনে তার সমর্থকরা জিয়াউলের কুশপুত্তলিকা দাহ করে। দলের রাজনৈতিক কর্মসূচী চলাকালে নাশকতার মামলায় জর্জরিত নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে নিজেরাই আত্মগোপনে আছেন। তারাই কুশপুত্তলিকায় আগুন দিয়েছে। মোশারফ এমপি থাকাকালে দীর্ঘদিন নন্দীগ্রাম উপজেলায় রাজপথে দলের কোনো কর্মসূচী পালিত হয়নি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, জিয়াউল বিএনপির কেউ নন। তিনি যদি নির্বাচনে অংশ নেন, তাহলে সরকারের সহযোগী হিসেবে জাতির কাছে চিহ্নিত হয়ে থাকবেন।

১৭ বছর পর ভোটের মাঠে ফিরছেন বিএনপির টানা চারবারের সাবেক সংসদ জিয়াউল হক মোল্লা। বুধবার (২৯ নভেম্বর) তিনি কাহালু উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা (ইউএনও) মোছা. মেরিনা আফরোজের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে বিএনপিতে সংস্কারপন্থী হিসেবে পরিচিত হলে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদ থেকে অব্যাহতি পান জিয়াউল। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে এমপি হন ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় মহাজোটের প্রার্থী রেজাউল করিম তানসেন এমপি হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১০

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১১

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১২

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৩

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৪

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৫

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৬

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৭

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৮

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৯

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

২০
X