কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোনো পথ নেই’

মনোনয়নপত্র জমা দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা
মনোনয়নপত্র জমা দিচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : কালবেলা

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ গাজীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। কালিয়াকৈর, কোনাবাড়ী কাশেমপুর ও বাসন এলাকা নিয়ে গাজীপুর-১ আসন গঠিত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের কাছে গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম মোজাম্মেল হক মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোনো পথ নেই। তারা (বিএনপি) কীভাবে ক্ষমতায় যেতে চায় নির্বাচন ছাড়া তা জানি না। এটা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। তাদের এই ভুল সিদ্ধান্তকে জনগণ প্রত্যাখ্যান করে দিয়েছে। আমরা সব সময় প্রতিযোগিতা বিশ্বাস করি। হয়তো বা তাদের শাসন আমলগুলোতে সীমাহীন ব্যর্থতা অনিয়ম দুর্নীতি ইত্যাদি কারণে জনগণকে মোকাবিলা করতে ভয় পায় এটা আমার ধারণা।

এদেশের ভোটাররা সারা জীবনই প্রমাণ করে দিয়েছে। জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আগামীতেও সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আমার জনগণের ওপর শতভাগ আস্থা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ভোটারদের কাছে যাব, সাক্ষাৎ করব। একটি দল তারা বারবার রাজনৈতিক সিদ্ধান্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোন পথ নেই ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১০

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১১

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১২

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৩

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৪

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৫

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৬

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৭

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৯

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

২০
X