দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে বাকপ্রতিবন্ধী রাকিবুল ইসলাম ও তার মা। ছবি : কালবেলা
উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে বাকপ্রতিবন্ধী রাকিবুল ইসলাম ও তার মা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জালিয়াতির মাধ্যমে জাল বন্ধকনামা দলিল তৈরির মাধ্যমে রাকিবুল ইসলাম নামে এক বাকপ্রতিবন্ধীর আবাদি জমি দখল করার চেষ্টা ও আইনি সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে বাকপ্রতিবন্ধী রাকিবুল ইসলাম ও তার মা রোকেয়া বেগম এই অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী রাকিবুল ইসলাম শালডাঙ্গা ইউনিয়ের ছত্র শিকারপুর এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে।

রাকিবুল ইসলাম বাকপ্রতিবন্ধী হওয়ায় তার মা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ আগস্ট আমার ছেলে পারিবারিক প্রয়োজনে প্রতিবেশী ময়দান আলির ছেলে আব্দুর রশিদের কাছ থেকে তিনশ টাকার স্ট্যাম্পে হাওলাদনামা সম্পাদনের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা হাওলাদ নেন। ওই টাকা আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পরিশোধের কথা রয়েছে।

একপর্যায়ে রশিদ ২৮ অক্টোবর ৫ লাখ টাকা ধার নিয়েছেন মর্মে আরেকটি স্ট্যাম্প তৈরি করে এবং রাকিবুলের স্বাক্ষর জাল করেন। এ ছাড়াও ৬০ হাজার টাকা বায়নামায় ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৬০ শতক জমির একটি ভুয়া বায়না দলিল তৈরি করে রশিদ।

সংবাদ সম্মেলনে রাকিবুল দাবি করেন তার ৬০ শতক জমি গত ১৮ নভেম্বর রাতে রশিদ ও তার লোকজনসহ জোরপূর্বক হালচাষ করেন। এর প্রেক্ষিতে ২১ নভেম্বর রশিদের বিরুদ্ধে তিনি অভিযোগ দাখিল করেন। কিন্তু থানা কর্তৃপক্ষ তার সমস্যার সমাধান দিতে পারেননি। বর্তমানে তিনি জমিতে হালচাষ করতে গেলে রশিদ ও তার লোকজন তাকে হালচাষে বাধা এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রদর্শন করছেন।

অভিযোগের বিষয়ে আব্দুর রশিদ বলেন, ‘রাকিবুল আমার কাছে ৫ লাখ টাকা নিলেও এখন সে অস্বীকার করছে। আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

এইদিকে এই ঘটনায় রাকিবুল দেবীগঞ্জ থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দেন। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত আইনি সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন রাকিবুলের মা।

এ সম্পর্কে জানতে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হচ্ছে। দলিল জাল না আসল তদন্তে বোঝা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১০

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১১

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১২

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১৩

পবিত্র আশুরা আজ

১৪

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৫

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৭

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৮

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X