নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাই

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নাটোরের বড়াইগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে মাছ ব্যবসায়ীর দুই লাখ ত্রিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান ও মানিকপুরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। মাছ ব্যবসায়ী শাহিন আলী (৩৩) রাজশাহী জেলার মতিহার থানার বামনশিখর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

মাছ ব্যবসায়ী শাহিন আলি বলেন, রাজশাহীতে আমার এলাকার বিভিন্ন পুকুর থেকে মাছ ক্রয় করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করি। আজ সিরাজগঞ্জে মাছ বিক্রি করে পিকআপে (ঢাকা মেট্রো-ন (১৯-৫৬৭৬) করে বাড়ি ফিরছিলাম। পথে দুপুর দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার কলাবাগান ও মানিকপুরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বনপাড়া থেকে কালো রঙের পালসার মোটরসাইকেলে করে দুজন লোক এসে পুলিশের সংকেত বাতি উঠিয়ে আমাদের ট্রাক থামাতে বলে। চালক ট্রাক থামালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা গাড়ি তল্লাশি করা শুরু করে। তল্লাশি করার সময় ট্রাকে ভেতরে রাখা দুই লাখ ত্রিশ হাজার টাকা চালক নিজের কাছে নেয়। তখন ছিনতাইকারীদের একজন চালকের গলায় ছুরি ধরে টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা টাকা নিয়ে হাইওয়ে ধরে পূর্ব দিকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ট্রাকের চালক কোরবান আলি বলেন, ঘটনাস্থলের কয়েক মিটার পূর্ব পার্শে হাইওয়ে পুলিশের চেকপোস্ট ছিল। চেকপোস্ট থাকার পরেও ছিনতাই হয়ে গেল। তাহলে তল্লাশি চৌকি দিয়ে কী লাভ।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, দুুপুরে খাওয়ার জন্য চেক পোস্টে পুলিশ ছিল না। এই সুযোগে এই ঘটনা ঘটানো হয়েছে।

বড়াইগ্রাম থানার শফিউল আজম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১০

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১২

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৩

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৪

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৫

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৬

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১৭

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১৮

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১৯

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

২০
X