কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সৈয়দ আশরাফের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল

মেজর (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম। ছবি : কালবেলা
মেজর (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বড় ভাই মেজর (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন।

তিনি জানান, নির্বাচনী হলফনামায় ১০ জন সমর্থিত ভোটারের মধ্যে একজন মৃত ব্যক্তির নাম রয়েছে। ওই ব্যক্তির পক্ষে মৃত ব্যক্তির ছেলে স্বাক্ষর করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া একই আসন থেকে সংসদ সদস্য লিপির চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গৃহীত হয়েছে।

মেজর (অব.) শাফায়াতুল ইসলামের বড় ছেলে সৈয়দ নাফিস নজরুল রাইয়ান জানান, বাবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে।

কিশোরগঞ্জ-১ আসনে মেজর (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হওয়া ছাড়াও হলফনামায় চারজনের সঠিক ৬ জনের তথ্যের গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহাম্মদ সাদী, বাংলাদেশ কংগ্রেস দল থেকে দুজন মনোনয়নপত্র দাখিল করায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক মোবারক হোসেন (নির্বাচন কমিশন তাকেও স্থগিত) মনোনয়ন ঠিক রেখে আবুল কাশেমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর, ডা. মো. মো. আব্দুল হাই (জাতীয় পার্টি), অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন (গণতন্ত্রী পার্টি), মো. আনোয়ারুল কিবরিয়া (এনপিপি) অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), মো. আব্দুল আউয়াল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মো. আশরাফ উদ্দিন (ইসলামী ঐক্যজোট), মো. নাসির উদ্দিন (জাকের পার্টি) নির্বাচনে অংশ নিবেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X