টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত বউ-শাশুড়ি

টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত বউ-শাশুড়ি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন; যারা সম্পর্কে বউ-শাশুড়ি বলে জানা গেছে।

কালিহাতী পৌরসভার বাগুটিয়া চাটিপাড়া এলাকার এলেঙ্গা-জামালপুর মহাসড়কে মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব জানান। নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়িচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২০) ও তার মা নাসিমা (৪৫)। তারা সবাই আশুলিয়া বেরিবাঁধ এলাকার একটি গার্মেন্টসের কর্মী ছিলেন।

এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনায় সাব-ইন্সপেক্টর সাকিব বলেন, কালিহাতী উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়ির ট্রাককে ঢাকা বাইপেল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপভ্যান ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপভ্যানের এক যাত্রীর মৃত্যু হয়। পরে কালিহাতী হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

এ ঘটনায় ট্রাক ও পিকআপভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আর নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিহত নাসিমার ছেলে বিপ্লব জানান, ঈদের ছুটিতে বাইপেল থেকে একটি পিকআপভ্যানে করে মা, ভাই, ভাবি, খালা ও খালুর সঙ্গে বাড়ি যাচ্ছিলেন। পথে বাঁকাভাবে দাঁড়িয়ে থাকা একটি লাকড়িবোঝাই ট্রাকে তাদের পিকআপভ্যানটি ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ভাবি নিশি মারা যায়।

তিনি আরও বলেন, পিকআপভ্যানে আমরা প্রায় ২০ জনের মতো যাত্রী ছিলাম। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে কালিহাতী হাসপাতালে নিয়ে গেলে সেখানে আমার মা মারা যান।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এলিন আরাফাত অনিক জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জনকে তাদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে নাসিমা নামের এক নারী অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।

পাঁচজনকে গুরুত্বর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X