সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭ জনের

নারায়ণগঞ্জে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৪৫ জন প্রার্থী। তাদের মধ্যে ১৩টি দলের ৩৩ জন এবং ১২ জন স্বতন্ত্র। এর মধ্যে ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ এবং সাতজনের বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্র বৈধ হয়েছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী (আওয়ামী লীগ), তৈমূর আলম খন্দকার (তৃণমূল বিএনপি), শাহাজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (স্বতন্ত্র), হাবিবুর রহমান (স্বতন্ত্র), জোবায়ের আলম (স্বতন্ত্র), সাইফুল ইসলাম (জাতীয় পার্টি), জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র), একেএম শহিদুল ইসলাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)। জামানত জমা না দেওয়ায় বাতিল করা হয়েছে আফাজউদ্দিন মোল্লার (বাংলাদেশ সুপ্রিম পার্টি) মনোনয়নপত্র।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বৈধ নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন (জাতীয় পার্টি)। সঠিকভাবে ফরম পূরন না করায় বাতিল করা হয়েছে মামুন দিদার (স্বতন্ত্র) এবং ঋণ খেলাপির জন্য শরিফুল ইসলাম (স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বৈধ কায়সার হাসনাত (আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), এরফান হোসেন (স্বতন্ত্র), মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র), মো. আরিফ (মুক্তিজোট), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র)। ঋণ খেলাপির জন্য বাতিল হয়েছে সিরাজুল হক (বাংলাদেশ কংগ্রেস) ও মো. জামিল মিজির (জাকের পার্টি) মনোনয়নপত্র।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বৈধ হয়েছে শামীম ওসমান (আওয়ামী লীগ), সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), আলী হোসেন (তৃণমূল বিএনপি), মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যথাযথভাবে প্রদান না করায় বাতিল করা হয়েছে রাশেদুল ইসলাম (স্বতন্ত্র) ও সঠিকভাবে ফরম পূরন না করায় কাজী দেলোয়ার হোসেনের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বৈধ হয়েছে একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মোর্শেদ হাসান (জাকের পার্টি), আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (তৃণমূল বিএনপি) ও ছামসুল ইসলামের (বাংলাদেশ সুপ্রিম পার্টি) মনোনয়নপত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১০

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১১

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১২

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৩

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৪

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৫

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৬

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৭

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৮

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৯

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

২০
X