বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ইউপি সদস্য ‘হাতকাটা মামুন’কে কুপিয়ে হত্যা

জহিরুল ইসলাম মামুন ওরফে ‘হাতকাটা’ মামুন। ছবি : সংগৃহীত
জহিরুল ইসলাম মামুন ওরফে ‘হাতকাটা’ মামুন। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ২২ মামলার আসামি জহিরুল ইসলাম মামুন ওরফে ‘হাতকাটা’ মামুনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের বটতলা বাজারের অদূরে এ ঘটনা ঘটে। সেখানকার বাসিন্দা চাঁন গাজীর বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মাকছুদুর রহমান। তিনি জানিয়েছেন, ‘মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জানা গেছে, গত বছরের ২১ এপ্রিল রাতে বাকেরগঞ্জ সোনাপুরা গ্রামের রবিউল ইসলাম রনি মোল্লাকে কুপিয়ে হত্যা এবং তার দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন জহিরুল ইসলাম ওরফে হাত কাটা মামুন।

এ ছাড়া ২০১৬ সালের ১১ জুন ফরিদপুর ইউনিয়নের মহিউদ্দিন হাওলাদারকে কুপিয়ে হত্যা মামলারও প্রধান আসামি মামুন। এর বাইরেও তার বিরুদ্ধে খুন, সন্ত্রাসী ও চাঁদাবাজি, মাদকসহ নানা অভিযোগে বাকেরগঞ্জসহ আশপাশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার ওসি মাকছুদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে ইউপি সদস্য মামুন স্থানীয় ছোট বটতলা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি বাগানের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতরা। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লেগেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা-মাসহ ৩ জনের মৃত্যু

ফুটবলপ্রেমীদের কাছে একটি নতুন নাম আরলিং হালান্ড

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী, এক দিনেই আটক ১৫

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

স্পেন-পর্তুগাল লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময়ে, আছে টাইব্রেকারের সম্ভাবনাও

ডেপুটি স্পিকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদের সাক্ষাৎ

১০

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

১১

এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান 

১২

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

১৩

বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ

১৪

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

১৫

আনচেলত্তির যে ‘ভুল’ পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

১৬

পাহাড় বা ভূমিধস থেকে বাঁচার দোয়া

১৭

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল শুরু

১৮

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ মেলেনি

১৯

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

২০
X