মো. মাজহারুল পারভেজ, নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ১২ কোটিপতি প্রার্থী

নরসিংদী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নরসিংদী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্য ৩৭ জন। এদের মধ্যে কোটিপতি প্রার্থী রয়েছেন ১২ জন। তবে কোটিপতির সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে নরসিংদী-২ (পলাশ) আসন। এ আসনে কোটিপতির সংখ্যা ৫ জন। নরসিংদী-৩ (শিবপুর) ৩ জন। নরসিংদী-১ (সদর) ২ জন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) এবং নরসিংদী-৫ রায়পুরা আসনে ১ জন করে মোট ১২ জন কোটিপতি প্রার্থী রয়েছে নরসিংদীতে।

হলফনামা অনুযায়ী সম্পদের পরিমাণ বেশি রয়েছে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র মো. কামরুজ্জামান কামরুলের। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরল ইসলামের। নরসিংদী-২ আসনে কোটিপতি স্বতন্ত্র প্রার্থী আফরোজা সুলতানা, তার স্বামী আওয়ামী লীগ থেকে মনোনীত আনোয়ারুল আশরাফ খান এবং তার ভাই কামরুল আশরাফ খান কোটিপতি প্রার্থীর তালিকায় রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র আলতামাস কবির, জায়েদুল কবির হলফনামার তথ্য মতে কোটিপতি।

নরসিংদী-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত এ এস এম জাহাঙ্গীর পাঠান, স্বতন্ত্র প্রার্থী ফেরদৌসি ইসলাম ও তার স্বামী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা। নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত রাজিউদ্দিন আহমেদ হলফনামায় কোটিপতি থাকার তথ্য দিয়েছেন। এর মধ্যে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চলতি সংসদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এবং রাজিউদ্দিন আহমেদ সাবেক ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী।

নরসিংদী পৌর সভার সাবেক মেয়র স্বাতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান কামরুলের মনোনয়নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, তার এখন বার্ষিক আয় ২ কোটি ৯৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। আর ব্যয় হলো ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার। পেশায় ব্যবসায়ী মো. কামরুজ্জামান কামরুলের মোট কৃষি জমি রয়েছে ৩৪৭.৭২ শতাংশ। যার আনুমানিক মূল্য দেখিয়েছেন ১ কোটি ২৭ লাখ টাকা। অকৃষি খাতে জমি আছে ২০৪.৪২১ শতাংশ। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪২ লাখ ২ হাজার ৬৭৯ টাকা। ঢাকা ও নরসিংদীতে অবস্থিত বাসা বাড়ি ও ফ্ল্যাটের মূল্য দেখিয়েছেন ১ কোটি ৬২ লাখ ১২ হাজার ৭০৬ টাকা।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরল ইসলামের রয়েছে ৫ কোটি ২০ লাখ টাকার সম্পদ। এর মধ্যে নগদ টাকা ৫ লাখ থাকলেও ব্যাংকে রয়েছে ১ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার সাতশত টাকা। ঢাকায় রয়েছে তার ৭ তলা বাড়ি। যার মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২০ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X