ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

২৮ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান ফকির
গ্রেপ্তারকৃত আসামি শাহজাহান ফকির

ময়মনসিংহ জেলার ভালুকা থানার চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান ফকিরকে দীর্ঘ ২৮ বছর পর গফরগাঁও থানাধীন কুর্শাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

শাজাহান ফকির ভালুকা উপজেলার চান্দরাটি গ্রামের মৃত ফালু ফকিরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল বুধবার (২৮ জুন) সকালে শাজাহান ফকিরকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাজাহান ফকির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম কালু ফকির (৫০) ও আসামিগণ পরস্পর আত্মীয়-স্বজন ও ভাগিশরিক। ১৯৯৫ সালের দিকে উভয় পক্ষের মধ্যে এলাকায় জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে ভিকটিম কালু ফকির ও আসামি মো. শাহজাহান ফকিরসহ (৬৫) অপর ৮ আসামিদের সাথে তর্ক-বিতর্ক হয়। তর্কের জেরে ঘটনার দিন ১৯৯৫ সালের ১৮ জুলাই সকাল ৯টায় কালু ফকির (৫০) চান্দরাটি বাজার থেকে বাড়ির উদ্দেশে ফেরার পথে ভালুকা উপজেলার বিরুনীয়া ইউপির চান্দরাটি সাকিনস্থ ঘটনাস্থলের পাশে কলাবাগানে বিবাদী শাহজাহান ফকিরসহ অন্যান্য আসামিগণ ওঁৎ পেতে থেকে মো. শাহজাহান ফকির (৬৫) এর হুকুমে আনিস ও আলম অপর আসামিদের সহায়তায় কালু ফকিরকে পথরোধ করে উপর্যুপরি মারধর করে এবং মাছ ধরার কোচ দিয়ে পেটে আঘাত করে হত্যা করে।

এরই পরিপ্রেক্ষিতে, ভিকটিমের স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (৩৮) বাদী হয়ে শাহজাহান ফকিরসহ আরও ৮ জনের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই মো. শাহজাহান ফকির (৬৫) গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে।

উল্লেখ্য, চলতি বছেরে ১৩ জুন ওই মামলার আসামি মো. শাহজাহান ফকির, মো. আনিস, মো. আলমদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৬ আসামিকে খালাস প্রদান করেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X