বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

৬ ডিসেম্বর: লালমনিরহাট হানাদারমুক্ত দিবস আজ

লালমনিরহাট শহীদ বেদি। ছবি : কালবেলা
লালমনিরহাট শহীদ বেদি। ছবি : কালবেলা

১৯৭১ সালের ৬ ডিসেম্বর সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয় লালমনিরহাট জেলা। বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে এ জেলায় পাক হানাদার বাহিনীর পতন হয়। চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্তে মুক্তিযোদ্ধারা লালমনিরহাট ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে এই দিন ভোর ৬টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাক সেনা, রাজাকার আলবদর ও তাদের দোসররা দুটি স্পেশাল ট্রেনে করে রংপুর ক্যান্টনমেন্টে পালিয়ে যায়। তিস্তা নদী পার হওয়ার পরে পাক সেনারা তিস্তা রেল সেতুতে বোমা বর্ষণ করে সেতুর মারাত্মক ক্ষতিসাধন করে। লালমনিরহাটে ৭১-এর এই দিনে সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। লালমনিরহাট শত্রুমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে লোকজন ছুটে আসতে থাকে শহরের দিকে।

এদিন সন্ধ্যার মধ্যে শহরে (বর্তমান মিশন মোড়) এলাকায় লোকে পূর্ণ হয়ে যায়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর ও আশপাশের গ্রাম। আনন্দে উদ্বেলিত কণ্ঠে স্বদেশের পতাকা নিয়ে ছোটাছুটি করতে থাকে তরুণ, যুবক, আবালবৃদ্ধবনিতা। শহরের বিভিন্ন রাস্তায় বের হয় আনন্দ মিছিল।

মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে ৬নং সেক্টর শুধু বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেটি অবস্থিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে।

এ সেক্টরের কমান্ডার ছিলেন বিমানবাহিনীর এম খাদেমুল বাশার। ৬ ডিসেম্বর মিত্র বাহিনীর সঙ্গে সর্বস্তরের মানুষ শহরে প্রবেশ করলে স্বাধীন বাংলার পতাকা ওড়ান তিনি।

লামনিরহাটের একমাত্র বীরপ্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক এক সাক্ষাৎকারে অশ্রুসিক্তে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

অবিস্মরণীয় এই দিনটি যথাযথভাবে উদযাপনের জন্য লালমনিরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা সংগঠন, সাংবাদিকরা ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী শহরে র‌্যালি ও মুক্তিযুদ্ধবিষয়ক ডিসপ্লে প্রচার করবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তায় পানি নিশ্চিত হবে’

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১০

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১১

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

১২

নতুন বেতন কাঠামোয় বেশি সুবিধা পাচ্ছেন যারা

১৩

মৌলভীবাজারে বাড়ছে নদ-নদীর পানি 

১৪

ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

১৫

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৬

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

১৭

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

১৮

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৯

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

২০
X