শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৯ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে দুই কৃষককে কুপিয়ে জখম

দুইজনকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়। ছবি : কালবেলা
দুইজনকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়। ছবি : কালবেলা

বরিশালের হিজলা উপজেলার কানিবগারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইব্রাহিম আখন (৫০) ও ইয়াসিন আখন (৪৫) নামে দুই কৃষককে কুপিয়ে ও গুলি করে আহত করার ঘটনা ঘটেছে।

আশঙ্কাজনক অবস্থায় বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে দুজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসকের পরমার্শে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ইব্রাহিম ও ইয়াসিন হিজলা থানাধীন মেঘনা নদীর কানিবগার চরের মোসলেম আখনের ছেলে।

হিজলা থানার পুলিশ জানায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে বরিশালের হিজলা থানাধীন কানিবগার চরে মিজান গ্রুপ ও মিঠু চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছে শোনা গেছে। ঘটনাস্থল বরিশাল-ভোলা ও লক্ষ্মীপুর এলাকার দুর্গম চর।

হিজলা থানার ওসি জুবায়ের আহমেদ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আহত দুইজনকে লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে একজনের শরীরের ছররা গুলির জখম রয়েছে। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই তদন্ত করে মামলা দায়ের করা হবে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, কানিবগার চরে মিজান গ্রুপ ও মিঠু চৌধুরী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। চরের জমি দখলে নিয়েই দু’গ্রুপের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুনেছি দু’গ্রুপের লোকজনই আহত হয়েছে। তবে ইব্রাহিম ও ইয়াসিনের আহতের ঘটনা নিশ্চিত হয়েছি। অন্যদেরটা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল দুর্গম চর। সেখানেই চাইলেই সময়মতো যাওয়া যায় না।

জমির মালিক দাবিকৃত মো. আবদুল্লাহ বলেন, ইব্রাহিম ও ইয়াসিন আমাদের জমিতে চাষাবাদ করে। মঙ্গলবার রাতে রাসেল খাঁ, মিন্টু খাঁ, হালিম খাঁ, নাসির সর্দার, বাকের মৃধা ও সোহাগসহ প্রায় ২০ জন অস্ত্রধারী লোক ইব্রাহিম ও ইয়াসিনের ওপর হামলা করে। এসময় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এক পর্যায়ে গুলি করলে ইয়াসিনের বুকে জখম হয়।

আহত ইয়াসিনের স্ত্রী কাজল রেখা বলেন, আমার ভাসুর ইব্রাহিম ও ইয়াসিন ঢাকায় থাকেন। মঙ্গলবার রাতেই তারা ঢাকা থেকে আসেন। এরপর অতর্কিতভাবে মিন্টু খাঁ ও রাসেল খাঁ দলবল নিয়ে হামলা চালায়। আমার স্বামীর ইয়াসিনের দুই পা ভেঙে দিয়েছে হামলাকারীরা। তারা ডাকাত। আমরা স্বামীর বুকে গুলি লেগেছে। আমার ভাসুর ইব্রাহিমের চোখ উপড়ে ফেলতে চেয়েছিল। একপর্যায়ে দুইজনকে কুপিয়ে আহত করা হয়।

তবে এ ব্যাপারে রাসেল খাঁসহ অভিযুক্তদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রাসেলের ভাই আমান উল্লাহ খাঁ গণমাধ্যমকে বলেন, আমরা ভাই ঘটনার সঙ্গে জড়িত নয়। ঘটনার সময় তিনি ভোলা সদর থানা এলাকায় ছিল। থানার সিসি ক্যামেরা ফুটেজ দেখলে তা নিশ্চিত হওয়া যাবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহত ইব্রাহিমের মাথা-পা ও চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ইয়াসিনের বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। দু’পা ভাঙা মনে হয়েছে। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

ঘরে গর্ত খুঁড়ে বাবাকে জীবন্ত মাটিচাপার চেষ্টা

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি

হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

ব্রাজিলিয়ান ম্যাজিক বাংলাদেশে? / নেইমারের সিভিতে তোলপাড়!

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

১০

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

১১

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

১২

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

১৩

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

১৪

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

১৫

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

১৭

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

১৮

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

১৯

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

২০
X