বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

৭ ডিসেম্বর : বাকেরগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ

বাকেরগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। ছবি : কালবেলা
বাকেরগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে পাক হানাদারমুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাক হানাদারমুক্ত করে আকাশে উত্তোলন করা হয় স্বাধীনতার লাল সবুজ পতাকা। ওই দিন মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয় বাকেরগঞ্জের মাটি।

সমবেত আক্রমণে রাজাকার, আলবদর, আলশামস, পুলিশ, ইপিআরসহ মোট ১৭ জন নিহত হয় এবং বহু কুখ্যাত লোক মুক্তিযোদ্ধাদের হাতে বন্দি হয়।

মহান মুক্তিযুদ্ধে বাকেরগঞ্জে প্রায় চার শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে অনেক নারীর সম্ভ্রম হরণ করা হয়। তার মধ্যে কলসকাঠী, শ্যামপুর, গারুড়িয়া, দূর্গাপাশায় নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়।

মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী ঐতিহাসিক কলসকাঠীসহ বিভিন্ন স্থানসমূহের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ আগামী প্রজন্মের জন্য সংস্করণ করার দাবি জানিয়েছে বাকেরগঞ্জবাসী।

এ ছাড়াও পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাদের হাওলাদার জানান, ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য উপজেলা মুক্তিযোদ্ধাদের কর্মসূচির মধ্যে রয়েছে। সকাল সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১০

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১২

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৩

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৪

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৭

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১৮

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৯

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X