নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

কোটিপতি স্ত্রীর সম্পদের তথ্য গোপন করলেন আ.লীগ প্রার্থী

একরামুল করিম চৌধুরী ও তার স্ত্রী কামরুন নাহার শিউলী।
একরামুল করিম চৌধুরী ও তার স্ত্রী কামরুন নাহার শিউলী।

জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার স্ত্রীর সম্পদের তথ্য গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। হলফনামায় তিনি স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি কিংবা কোনো টাকা-পয়সা নেই বলে উল্লেখ করেন। তার স্ত্রী কামরুন নাহার শিউলী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। ওই পদে নির্বাচনের সময় শিউলী হলফনামায় তিন কোটি টাকার বেশি সম্পদের মালিক বলে জানিয়েছিলেন।

হলফনামায় একরামুল করিম চৌধুরী তার স্ত্রীর নামে কোনো স্থাবর-অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেননি।হলফনামায় দেওয়া তথ্যের কথা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।

হলফনামায় একরামুল করিম উল্লেখ করেন, তার আয়ের প্রধান উৎস ব্যবসা। বছরে কৃষি খাত থেকে আয় দুই লাখ ৮০ হাজার টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান ও অন্যান্য ভাড়া বাবদ পান ২০ লাখ ৩১ হাজার টাকা, ব্যবসা থেকে আয় এক কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৫৮৭ টাকা এবং সংসদ সদস্য হিসেবে ৬ লাখ ৬০ হাজার টাকা বেতন-ভাতা পান।

অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দুই কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৬৮৮ টাকা। পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ৮৩ লাখ ১৪ হাজার টাকা। বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেল রয়েছে এক কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ২০২ টাকার। এ ছাড়া ৯৩ হাজার ৬০০ টাকার স্বর্ণালঙ্কার, তিন লাখ টাকার ইলেকট্রনিকস সামগ্রী, ৪ লাখ ১৫ হাজার টাকার আসবাবপত্র ও তিন কোটি এক লাখ ৪৮ হাজার ৬৮৮ টাকার অন্যান্য সম্পদ রয়েছে তার।

স্থাবর সম্পদের মধ্যে নিজের নামে এক কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৮০ টাকার কৃষিজমি, ১১ লাখ ২৯ হাজার টাকার অকৃষি জমি, ১০ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩১০ টাকার দালান, ১৩ কোটি ৩২ লাখ ১৫ হাজার ৮৩৫ টাকার বাড়ি ও অন্যান্য সম্পদ রয়েছে ১১ হাজার টাকার।

এদিকে ২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুন নাহার শিউলী হলফনামায় উল্লেখ করেছিলেন, তিনি শিপিং এজেন্ট, বার্থ অপারেটর ও ট্রান্সপোর্টের ব্যবসায় জড়িত। ব্যবসা থেকে তার বছরে আয় ৮৭ লাখ ৫০ হাজার ৯২৮ টাকা। এ ছাড়া শেয়ার/সঞ্চয়পত্র/আমানত থেকে বছরে আয় এক লাখ ৩০ হাজার ৭০৩ টাকা, নিজের পেশা থেকে আয় চার লাখ ৮০ হাজার টাকা ও অন্যান্য খাতে আয় ৯ লাখ ৪ হাজার ৬৬ টাকা। নিজের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে তিন কোটি টাকার ওপরে সম্পদ রয়েছে তার।

এ বিষয়ে জানতে একরামুল করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমি সাংবাদিককে কেন এই তথ্য দেব? এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

১০

বাবার মামলায় থানা হাজতে থাকা ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

১১

আ.লীগের সাবেক এমপিকে শ্যোন অ্যারেস্ট দেখাল পুলিশ

১২

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

১৩

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

১৪

লাখ টাকার ঘুষের মামলায় সাবেক বেবিচক কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড 

১৫

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

১৬

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

এবার সুখবর পেলেন মিশরের কোচ

১৮

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

১৯

স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ 

২০
X