নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

নরসিংদী জেলা হাসপাতাল। ছবি : কালবেলা
নরসিংদী জেলা হাসপাতাল। ছবি : কালবেলা

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টায় নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নূরতাজ বেগম নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকার মৃত পিয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নুরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। পর রাত ৩টার দিকে নূরতাজ বেগম অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হলে সকাল পৌনে ৮টায় সে মারা যায়।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. পলাশ মোল্লা বলেন, পেটে ব্যথা নিয়ে রাতে নূরতাজ বেগম হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে তার হার্ট এটাক হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

নিহতের ছেলে হৃদয় জানান, পুলিশ তার মাকে সন্ধ্যায় আটক করলেও পরিবারকে জানায়নি। এমনকি অসুস্থ হওয়ায় মাঝরাতে হাসপাতালে ভর্তি করার পর সকালে মারা গেলেও তাদেরকে জানানো হয়নি। এমনকি খবর পেয়ে সকালে জেলা হাসপাতালে আসলেও পুলিশ তার মায়ের লাশ দেখতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক ব্যবসায়ী। তাকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাতে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি খোকন চন্দ্র সরকার জানান, রাত ৮টায় ভেলানরগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সে অসুস্থ হয়ে পড়ে। রাত ১২টায় তার বিরুদ্ধে মামলা হয়। রাত তিনটায় নূরতাজ বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সকাল ৮টায় সে মারা যায়।

এ ব্যাপারে নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে নূরতাজ বেগমকে ডিবি পুলিশ মাদকসহ গ্রেপ্তার করে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। ঘটনার দিন গভীর রাতে নূরতাজ বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে সাথে সাথেই নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। হাসপাতালের ডাক্তার জানিয়েছেন নূরতাজ বেগম হার্ট এটাকে মারা গেছে। নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X