শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল মরদেহ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের তিন দিন পর খাল থেকে নাজমুল হোদা (২৬) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহবুর আলম (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত ৪ ডিসেম্বর নাজমুল হোদা নিখোঁজ হলে তার বাবা ৫ ডিসেম্বর মঙ্গলবার নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেন।

আটককৃত ব্যক্তি হলেন- নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মাহবুর রহমান। তিনি বর্তমান উপজেলার সদর ইউনিয়নের পাচড়া (দিঘীপাড়া) গ্রামে বসবাস করছেন।

থানায় এজাহার সূত্রে জানা যায়, প্রতিদিনের মেতো গত ৪ ডিসেম্বর বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফিরে আসেননি নাজমুল হোদা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে জানতে পারেন তিনি অভিযুক্তের সঙ্গে সন্ধ্যায় ছিলেন। পরে আসামিকে আটক করে পুলিশি হেফাজতে নিলে আসামি হত্যার বর্ণনা দেন। অভিযুক্ত ব্যক্তি জানান, উপজেলার সাংশৈল ও পাচরা সীমানা সংলগ্ন ঝলঝলিয়া পুকুর এলাকায় নিয়ে গিয়ে মিষ্টির ভেতর গ্যাস পাউডার দিয়ে পড়া মিষ্টি বলে নাজমুল হোদাকে খাওয়ানো হয়। মিষ্টি খাওয়ার কয়েক মিনিট পরই তিনি মারা যান। সেখানে একটি কচুরিপানা ভর্তি খালে তার লাশ রেখে মোবাইল ফোন ও ভ্যান নিয়ে টিএলবি-শিবপুর আঞ্চলিক রাস্তার পাশে পরিত্যক্ত স্থানে রেখে হেঁটে বাড়িতে যান মাহবুর।

নিহতের বাবা জান মোহাম্মদ কাজী বলেন, ‘আমার ছেলেকে নরপশু মেরে ফেলেছে; আমি তার ফাঁসি চাই।’

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১০

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১১

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১২

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৩

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৪

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৫

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৬

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৭

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৮

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৯

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

২০
X