গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, মূলহোতাসহ আটক ৩৫

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির ঘটনায় আটক ৩৫। ছবি : কালবেলা
গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির ঘটনায় আটক ৩৫। ছবি : কালবেলা

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার ঘটনায় মূলহোতা পাঁচজনসহ মোট ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করেছে র‍্যাব-১৩।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে রংপুর র‍্যাব-১৩ অধিনায়ক আরাফাত ইসলাম এসব কথা বলেন। এ ঘটনায় ডি -ভাইস সাপ্লাইয়ের মূলহোতারা হলেন মারুফ, মুন্না, সোহেল,নজরুল ও সোহাগ।

র‍্যাব-১৩ অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অসৎ উপায় অবলম্বন করে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে। বিষয়টি জানতে পেয়ে র‍্যাব সদস্যরা পরীক্ষা শুরুর পূর্বে থেকেই সন্দেহজনক কেন্দ্রগুলোতে অবস্থান নেন। পরে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্রের সামনে ও ভেতর থেকে অভিযান চালিয়ে এ অপরাধের মূলহোতা পাঁচজনসহ ৩৫ জনকে আটক করে।

আটককৃতদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ২৪টি মাস্টার কার্ড, ২০টি ব্লুটুথ, ১৭টি মোবাইল, ব্যাংক চেক ও স্টাম্প পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জালিয়াতি চক্রের সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিকটতম থানায় হস্তান্তর করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X