সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে অবরোধ সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ

ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একদফা নির্বাচন, অবৈধ নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ১১ দফায় ডাকা ৩৬ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে মিছিলটি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ সংলগ্ন স্থানে শুরু হয়ে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে।

৩৬ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে ও ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের মুক্তির দাবিতে ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদারের নেতৃত্বে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসম্পাদক শাহাদাত হোসেন, মোহাম্মদ মাসুম, সহপ্রচার সম্পাদক রকিবুল হাসান, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিফাত উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মিয়াজী ও সাফাত উদ্দিনসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X