মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যতে আরও সতর্ক থাকব, শোকজের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে করা শোকজের জবাব দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি প্রতিনিধি পাঠিয়ে এ জবাব দেন। এতে বলা হয়, তিনি আচরণবিধি ভঙ্গ করেননি। তবে এ বিষয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মেহেরপুর-১ সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এইচ এম কবির হোসেনের খাস কামরায় শোকজের উত্তর দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মনোনীত প্রতিনিধিরা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতিনিধি হিসেবে শোকজের উত্তর দিতে আসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দুলাভাই বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

শোকজের উত্তরে প্রতিমন্ত্রীর প্রতিনিধিরা বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মেহেরপুর এসেছিলেন। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা অসুস্থ থাকায় মানবিক কারণে রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী চেয়ারম্যানকে দেখতে তার বাড়িতে যান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী দুবারের নির্বাচিত সাংসদ হওয়াতে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তার আগমনের খবর পেয়ে সাধারণ জনগণ চেয়ারম্যানের বাসভবনের সামনে ভিড় করেন। এ সময় তিনি চার দেয়ালের মধ্যে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাত্র।কোনো জনসভা করেননি। একই সঙ্গে নির্বাচনের আচরণবিধি নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে গত রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এইচ এম কবির হোসেন এ শোকজ নোটিশ করেছিলেন। নোটিশে বলা হয়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শোলমারীর বাসভবনের সামনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন এবং সরকারি গাড়িতে করে পুলিশ প্রটোকলসহ জনসভায় উপস্থিত হন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) এর লঙ্ঘন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X