সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৩ এমপি প্রার্থীকে শোকজ

আসাদুজ্জামান বাবু, শেখ মুজিবুর রহমান ও ফিরোজ আহমেদ স্বপন। ছবি : সংগৃহীত
আসাদুজ্জামান বাবু, শেখ মুজিবুর রহমান ও ফিরোজ আহমেদ স্বপন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরায় তিন সংসদ সদস্য প্রার্থীকে শোকজ করা হয়েছে। তারা হলেন- সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ও সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান বাবু। নির্বাচন অনুসন্ধান কমিটি কারণ দর্শানোর এ নোটিশ দেয়।

নির্বাচনী এলাকা-১০৫ এর সাতক্ষীরা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) মো. শহীদুল ইসলাম এবং নির্বাচনী এলাকা-১০৬ এর সাতক্ষীরা-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) বেল্লাল হোসেনের সই করা পৃথক পত্রে ৭ ও ৮ ডিসেম্বর এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ২৯ নভেম্বর ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষীরার তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা করেন। নোটিশে শেখ মুজিবুর রহমানকে বলা হয়, ৬ ডিসেম্বর কলারোয়া উপজেলার চন্দনপুর, সোনাবাড়িয়া ও কেড়াগাছি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় নির্বাচনী প্রচার করেন তিনি।

অন্যদিকে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান বাবুর পক্ষে ৬ ডিসেম্বর সদরের ভোমরা স্থলবন্দরের ৩৪টি শ্রমিক ইউনিয়নের আয়োজনে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যায় ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শ্রীরামপুর বাজারে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টায় সদরের আগরদাড়ি ইউনিয়নের আবাদের আটে একইভাবে দোয়া ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসব সমাবেশে আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি থেকে দোয়া ও শান্তি সমাবেশের আড়ালে নির্বাচনী প্রচার চালিয়ে বক্তব্য দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। যাতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে।

এ কারণে পৃথক নেটিশে প্রার্থীদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X