দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মারা গেলেন জামাই

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম হৃদয় (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার মামুনুর রশিদের পুত্র।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানায়, নিহত হৃদয় গতরাতে দেবীগঞ্জ পৌর এলাকায় তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। বউকে রেখে আজ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হৃদয়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সড়ক দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ বিষয়ে থানায় একটি দুর্ঘটনায় অপমৃত্যু মামলা রজ্জু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১০

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১২

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৩

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৪

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৭

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৮

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৯

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

২০
X