কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
ভুক্তভোগীকে হুমকি-ধমকির অভিযোগ

জমি দখল করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প

আব্দুস সামাদের ভরাটকৃত জায়গায় সাইফুল ইসলামের নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা
আব্দুস সামাদের ভরাটকৃত জায়গায় সাইফুল ইসলামের নির্বাচনী ক্যাম্প। ছবি : কালবেলা

আশুলিয়ার ডেন্ডাবর ইউনিয়নে এক ব্যক্তির জমি দখল করে নির্বাচনী ক্যাম্প তৈরির অভিযোগ উঠেছে এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগীর নাম মোহাম্মদ অব্দুস সামাদ। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। আর অভিযুক্ত ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী।

জানতে চাইলে ভুক্তভোগী মোহাম্মদ আব্দুস সামাদ কালবেলাকে বলেন, ‘আমার বাড়ির সামনের জায়গা মাটি ফেলে ভরাট করেছি মুরাদ জংয়ের নির্বাচনী অফিস বানানোর জন্য। আমি মুরাদ জংয়ের দল করি। সে আমার আত্মীয়। কিন্তু আমি মাটি ভরাট করার পরে সাইফুল তার লোকজন দিয়ে জায়গা দখল করে নেয়। এরপর সেখানে সে তার নিজের নির্বাচনী ক্যাম্প বানায়। আমি প্রতিবাদ করলে আমাকে মারধর করার হুমকি-ধমকি দেয়। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’

তিনি আরও বলেন, ‘আমি মুরাদ জংয়ের দল করায় সে (সাইফুল) গত ১৫-২০ দিন ধরেই আমার পিছনে লেগে আছে। আমাকে মারধর করার হুমকি-ধমকি দিচ্ছে। তাই আমি প্রাণ হারানোর শঙ্কায় থানায় জিডি করেছি।’ অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুহাম্মদ সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ হয়নি। এরপর ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোনো উত্তর না দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি এস.এম বদরুল আলম কালবেলাকে বলেন, ‘একটা জিডি হয়েছে এটা আমি জানি। আমাদের সময় দিতে হবে। তদন্ত করে দেখব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১০

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১১

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১২

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৩

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৪

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৫

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৬

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৭

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৮

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৯

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

২০
X