নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে আহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি। ছবি : সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি। ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্যহাতির আক্রমণে এক আদিবাসী যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৬ ডিসেম্বর ) রাত পৌনে ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড থুইলাঅং পাড়া মাস্টার মংলাচিং এর ধানের খোলায় এ ঘটনা ঘটে। আহত যুবক ইউনিয়নের ৬ ওয়ার্ডের বাসিন্দা ছাইলারি মার্মার পুত্র অংখাই ছা মার্মা (৩৮)।

স্থানীয় ইউপি সদস্য ওবাচিং মার্মা জানান, প্রতিদিনের ন্যায় অংসাই মার্মা তার পিতা এবং ভগ্নিপতিসহ সন্ধ্যার দিকে ধান পাহারা দিতে যায়। ওই সময় হঠাৎ রাত ২টার দিকে বন্যহাতির পাল এসে তার ওপর আক্রমণ চালায়। এ সময় হাতির পায়ের নিচে পড়ে বুকের হাড় ভেঙে যায়।

খবর পেয়ে ইউপি সদস্য ওবাচিং মার্মাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া মালুম ঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার পরিস্থিতি সংকটাপন্ন।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অংখাই ছা মার্মা বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়াকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

গার্মেন্টসকর্মীর আত্মহত্যা: ‘পরকীয়া নয়, পারিবারিক বিরোধই কারণ’

বন্যাদুর্গতদের সহায়তায় এনসিপির রেসপন্স টিম গঠন

৮০ বছরে পদার্পণ উপলক্ষে ডিএমসি ডে-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

১০

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

১১

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

১২

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

১৩

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১৪

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

১৬

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

১৭

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

১৮

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১৯

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X