টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা
টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা

টাঙ্গাইলে মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাতে হরতাল সফল করার লক্ষ্যে মিছিলটি বের করেন। মিছিলটি শহরের বেবিস্ট্যান্ড থেকে শুরু হয়ে আরিচা রোডের লালপুলের কাছে গিয়ে শেষ হয়। অপরদিকে নতুন বাসস্ট্যান্ডের সাবালিয়া এলাকায়ও ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতৃবৃন্দরা। ঝটিকা মিছিলে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে নেতৃবৃন্দরা বলেন, এই নির্বাচন বাতিল করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নইলে বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত একদফা এক দাবি আদায় ও একতরফা নির্বাচন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলীম, সদর থানার ভারপ্রাপ্ত সভাপতি মামুন সরকার ও যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লবসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, বিএনপির মুষ্টিমেয় কিছু লোক দৌড়ের ওপর এসে মিছিল করে চলে যান। এরা চোরাগোপ্তা মিছিল বের করেন। যার কারণে জানা যায় না কখন কোথায় মিছিল করছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১০

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১১

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১২

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৩

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৪

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৫

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৬

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৭

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৯

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

২০
X