বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার পক্ষে না থাকলে ভাতা বন্ধের হুমকি আ.লীগ নেতার

লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা। ছবি : সংগৃহীত
লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা। ছবি : সংগৃহীত

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা বলেছেন, গত ১৫ বছর ধরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা বিভিন্ন ধরনের ভাতা ভোগ করছেন তাদের ডাকা হবে, তাদের কেউ যদি না আসেন ভিডিও করে সেই ফুটেজ চেক করে নির্বাচনের পর তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিজয় মিছিল শেষে ইউনিয়নের বারুয়ামারী বাজারে দলীয় কার্যালয়ের সামনে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। সেখানে উপস্থিত ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি তারার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ওই ভিডিওতে স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে তাকে আরও বলতে শোনা যায়, আপনি মনোনয়ন আনতে পারেননি, মনোনয়ন আনলে আমরা আপনাকে বিপুল ভোটে বিজয়ী করতাম। আপনি মনোনয়ন আনতে পারেননি, আমাদের মধ্যে শান্তি নষ্ট করবেন না। যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনাদের অবস্থাও বিএনপির মতো হবে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ভোট চাইতে গিয়ে এসব বক্তব্য রাখেন তারা।

এ আসনে জেলা আওয়ামী লীগ সদস্য রেজাউল করিম রেজনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেজাউল করিম রেজনু ও তার কর্মী সমর্থকদের উদ্দেশ্য করেই এসব বক্তব্য রাখেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষীরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাতেম আলী তারা কালবেলাকে জানান, ভাতা বন্ধ করা হবে না, চেয়ারম্যান তাদের ডেকে নৌকায় ভোট দেওয়ার সুপারিশ করবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষীরচর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি কালবেলাকে জানান, আমি মিছিলে উপস্থিত ছিলাম। মিছিল শেষে অনেকেই বক্তব্য দিয়েছেন, হাতেম আলী তারা কী বলেছেন আমি শুনিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

চীনে ভূমিধসে নিহত ২১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১০

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

১১

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

১২

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

১৩

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

১৪

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

১৫

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

১৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

১৭

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৮

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৯

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

২০
X