লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ঘাড় মটকাবো’ বলা মন্ত্রীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : সংগৃহীত
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি : সংগৃহীত

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ঘাড় মটকে দেওয়ার হুমকিতে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এক মুক্তিযোদ্ধা।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যার নিকট লিখিত অভিযোগ করেন কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। তিনি স্বতন্ত্র প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের নির্বাচনী কর্মী। এর আগে গত ২৩ ডিসেম্বর নির্বাচনী পথসভায় বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ওই মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেওয়ার হুমকি দেন।।

অভিযোগে গোলাম মর্তুজা হানিফ বলেন, গত ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যতে নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, ‘সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেবো। তুমি এখনো লোক চেনো না।’

বিষয়টি আমার এবং আমার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। যে কোনো সময় আমি বা আমার সম্পদের ওপর যে কোনো ধরনের হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমনকি ঘাড় মটকে দেওয়ার হুমকির মাধ্যমে আমাকে প্রাণনাশের প্রকাশ্য হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X