মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে মাদ্রাসার খালের সেতু এখন মরণ ফাঁদ

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সতরাজ বাজার সংলগ্ন মাদ্রাসা খালের ওপর নির্মিত ভেঙে পড়া সেতু। ছবি : কালবেলা
বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সতরাজ বাজার সংলগ্ন মাদ্রাসা খালের ওপর নির্মিত ভেঙে পড়া সেতু। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুধল ইউনিয়নের সতরাজ বাজার সংলগ্ন মাদ্রাসা খালের ওপর নির্মিত সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। দুধল ইউনিয়নের সতরাজ, দক্ষিণ দুধল, দত্তারাবাদ, কবিরাজ, চাটরা, সরশী গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে উপজেলা শহরে আসা-যাওয়া করেন।

সরেজমিন দেখা যায়, সতরাজ বাজারসহ ৭ গ্রামের একমাত্র সংযোগ সেতুটির মাঝখানের লোহার পিলার ভেঙে একদিকে হেলে পড়েছে। স্থানীয় লোকজন প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন।

বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন ওই সেতু দিয়ে দক্ষিণ দুধল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধল ইসলামিয়া কামিল মাদ্রাসা, ডি কে পি মাধ্যমিক বিদ্যালয়, মডেল স্কুল, দত্তারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাটরা মাধ্যমিক বিদ্যালয়, সতরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন।

অনেকে আহত হয়েছেন বলেও জানান গেছে। অথচ সেতুটি ভেঙে ছয় বছর পার হলেও সংস্কারের জন্য স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই তেমন উদ্যোগ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায়ই রাতের আঁধারে অটোরিকশা, মোটরসাইকেল চালক পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ছাড়াও হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে সেতু দিয়ে অ্যাম্বুলেন্স আসতে না পারায় রোগীদের চিকিৎসায় চরম ভোগান্তি পোহাতে হয়।

এই ভাঙাচোরা সেতুটি যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে দুধল ইউপি চেয়ারম্যান গোলাম মোর্শেদ খান উজ্জল বলেন, সেতুটি প্রায় ছয় বছর আগে মাঝখান থেকে ভেঙে ডেবে গেছে। সেতুটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন করে নির্মাণ করা ছাড়া আর কোনো উপায় নেই। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত কোনো সুফল হয়নি। আমি আমার সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি সেতুটি সংস্কার করার জন্য।

উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, সরেজমিনে গিয়ে সেতুর বর্তমান পরিস্থিতি দেখেছি। সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X