কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা জাহাঙ্গীর হাসান

সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা মো. জাহাঙ্গীর হাসান। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা মো. জাহাঙ্গীর হাসান। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা হয়েছেন মেসার্স এসএম করপোরেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর হাসান। কর অঞ্চল খুলনার সম্মানিত করদাতা হিসেবে ২০২২-২৩ অর্থবছরে সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ আয়কর প্রদান করায় জাহাঙ্গীর হাসানকে সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) খুলনা পাবলিক কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সেরা করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় জাহাঙ্গীর হাসানের হাতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে করদাতাদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। খুলনা বিভাগের ১০টি জেলার ৭৭ জন করদাতাকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় খুলনার কর কমিশনার সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার মো. তৌহিদুল ইসলাম, কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনর সৈয়দ আতিকুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামিমুল আহসান শামীম এবং খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি কাজী আমিনুল হক।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১০

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১১

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১২

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৩

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৪

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৫

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৬

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৭

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৮

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৯

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

২০
X