সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে আ.লীগের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ

সুনামগঞ্জে আ.লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর। ছবি : কালবেলা
সুনামগঞ্জে আ.লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর। ছবি : কালবেলা

সুনামগঞ্জ-১ আসনের মনোনয়নবঞ্চিত সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে নৌকার কর্মী সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর ও নৌকার প্রার্থী অ্যাড. রনজিত সরকারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এবং সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মহসিন আহমেদ ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে মোয়াজ্জেম হোসেন রতন তাকে হেয় করার জন্য বিষয়টি সাজানো নাটক বলে দাবি করেছেন।

নৌকার সমর্থিত নেতাকর্মী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জয়শ্রী ইউনিয়নের নৌকা সমর্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। তখন জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কয়েকজন কর্মী সমর্থক বসে নৌকার প্রচারের স্পিকার বাজাচ্ছিলেন। অপরদিকে জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোয়াজ্জেম হোসেন রতনের নির্বাচনী প্রচার সভা চলছিল। মোয়াজ্জেম হোসেন রতন সভা শেষ করে ফেরার পথে তার লোকজন নিয়ে জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে নৌকার কর্মী সমর্থকদের ওপর হামলা, স্পিকার ও চেয়ার ভাঙচুর করেন। খবর পেয়ে রাত ১০টার দিকে নৌকার সমর্থক জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এএসএম ওয়াসিমসহ অন্যরা জয়শ্রী বাজারে পৌঁছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।

স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ৭টার আগেই আমরা সভা শেষ করে চলে এসেছি। আমি চলে আসার পর নৌকার প্রার্থীর লোকজন ঈর্ষান্বিত হয়ে নিজেরাই ভাঙচুর করে এমন নাটক সাজিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। আমাকেও অনুলিপি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X