চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় বাড়ছে শীত ও কুয়াশার তীব্রতা

চুয়াডাঙ্গায় কুয়াশা আর উত্তরের হিম হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় কুয়াশা আর উত্তরের হিম হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। ছবি : কালবেলা

পৌষের মাঝামাঝি সময়ে কমেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। কুয়াশা আর উত্তরের হিম হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে দুদিন ধরে কুয়াশাচ্ছন্ন রয়েছে এ জেলার প্রকৃতি। দুপুর ১২ টার পর সূর্যের দেখা মিলছে। আবহাওয়া অফিস বলছে, এ রকম কুয়াশাচ্ছন্ন পরিবেশ এ সপ্তাহজুড়ে থাকবে।

সোমবার (০১ জানুয়ারি) থেকে নতুন বছরের প্রথম সপ্তাহে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ওপর ঘন কুয়াশার বেল্ট থাকতে পারে, যার ফলে সূর্য দেখা পেতে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে -এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান।

সোমবার (০১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। এ সপ্তাহজুড়ে তাপমাত্রা ১২/১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে।

এদিকে আবহাওয়ার এ তারতম্যে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। বিশেষ করে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি। শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় ভুগছে।

চুয়াডাঙ্গা সদর হাসপতালে আজ পর্যন্ত শতাধিক ডায়রিয়া আক্রান্ত এবং ঠান্ডা-কাশি জ্বর নিয়ে আরো শতাধিক শিশু ভর্তি আছে। এ ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন দেড়শ থেকে দুশ রোগী চিকিৎসা নিচ্ছেন। উপজেলার হাসপাতাগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X