মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৫:৫৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যানে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

ফ্যানে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

ময়মনসিংহের ভালুকায় মা ও সাড়ে তিন বছরের শিশু মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া এ ঘটনায় ওই নারীর স্বামী জাহিদ হোসেন পলাতক রয়েছেন।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) ও তার সাড়ে তিন বছরের শিশুকন্যা।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, সিনথিয়া আক্তার তার শিশুকন্যাকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। এ সময় মা-মেয়ের সারা না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল পৌঁছে ফ্যানের সঙ্গে বাঁধা মা ও শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, স্বামী জাহিদ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। অভাব-অনটনের সংসারে প্রায়ই ঝগড়া হতো তাদের। অধ্যয়নরত স্ত্রী সিনথিয়া একটি চাকরির সন্ধ্যানে ছিল।

এদিকে ঘটনার রাতে স্বামী জাহিদ বাসায় ছিলেন না বলে জানায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X