রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চনপাড়ায় জয়নাল-শমসের গ্রুপের গোলাগুলি, আহত ১০

নারায়ণগঞ্জ জেলার ম্যাপ।
নারায়ণগঞ্জ জেলার ম্যাপ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ে ফের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (৪ জুলাই) সকালে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রিদয় হাসান (২২) নামের গুলিবিদ্ধ এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রিদয় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে। তিনি চনপাড়ার একটি খাবার হোটেলের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের চনপাড়ার শীর্ষ মাদক কারবারি ও ইউপি সদস্য বজলুর মারা যাওয়ায় গত ১২ জুন এখানে উপনির্বাচন হয়। এরপর থেকে চনপাড়ার আধিপত্য বিস্তার ও মাদক কারবারের দখল নিয়ে কয়েকদিন পরপর চনপাড়ার চিহ্নিত মাদক কারবারি জয়নাল ও শমসের সাহাবুদ্দির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে গত কয়েকদিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলে আসছে। এর জেরে ৩ জুলাই রাতে ফের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় খাবার হোটেল বন্ধ করে বাড়ি ফেরার পথে রিদয় হাসান গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ৯ জন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, গত দুই দিন ধরে চনপাড়া উত্তপ্ত ছিল। রাতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ রিদয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা চনপাড়ার অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে ২৩ জুন দুপুরে একই কারণে চনপাড়ার অফিস ঘাট এলাকায় সংঘর্ষ ও গোলাগুলিতে বাবলু মিয়া ও মাসুম নামে দুজন গুলিবিদ্ধ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X