মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত বোমার বিস্ফোরণে মেহেরপুরে কৃষক আহত

মেহেরপুরের সদরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত কৃষককে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
মেহেরপুরের সদরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত কৃষককে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

মেহেরপুরের সদরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) এক কৃষক অহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার হয়জদ্দিনের আম বাগানে এ ঘটনা ঘটে।

আহত সোহানুর রহমান সোহান সদর উপজেলার শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে। বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহত সোহানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়াতে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। তবে ঘটনাস্থলটি মাদকের অভয়ারণ্য হওয়াতে এবং এলাকাটিতে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা থাকাতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরিফ নামে স্থানীয় এক কৃষক বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও সোহান তার কৃষি জমিতে যাচ্ছিল। পথে হয়জদ্দিনের আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছে নিচে পড়ে থাকা দড়ি দিয়ে বাঁধা প্লাস্টিকের একটি ব্যাগে পা পড়ে। এসময় বিকট বিস্ফোরণের শব্দ হয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আহসান খান কালবেলাকে বলেন, আমরা এখন ঘটনাস্থল পরিদর্শন করছি। এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X