খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার ভরসা উন্নয়নে, ট্রাকের আস্থা তৃণমূলে

স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক (বাঁয়ে) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী (ডানে)। ছবি : সংগৃহীত
স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক (বাঁয়ে) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী (ডানে)। ছবি : সংগৃহীত

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বর্তমান সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারও নৌকার প্রার্থী। তার সঙ্গে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য পদত্যাগকারী চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক।

আসনটিতে পোস্টার, মাইকিং, সভা-পাল্টা সভায় ভোটের মাঠ অনেকটাই জমে উঠেছে। বরাবরই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটের লড়াইয়ে না আসায় নৌকা বনাম আওয়ামী লীগের ভোটের লড়াই হচ্ছে। আসনটিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ছাড়াও রয়েছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোনাজাত চৌধুরী মিলন ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আম মার্কার প্রার্থী আজিজা সুলতানা।

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ভোটের সময় মাহমুদ আলী এলাকায় থাকলেও ভোট শেষে তাকে পাওয়া যায় না। তিনি ঢাকায় বসে থেকে সব অনুষ্ঠান ভার্চুয়ালি করেন। কোনো কিছু বলতে গেলে মাধ্যমের প্রয়োজন হয়। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকে না। ফলে এবার মানুষ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তারা আরও বলেন, বর্তমান সরকারের সময় সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এ আসনে সেই উন্নয়নের ছোঁয়া লাগেনি। দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, কারও জন্য তেমন কাজে আসেননি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। এতে দুই উপজেলার আওয়ামী লীগের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। দলের নেতাদের উল্লেখযোগ্য একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটের মাঠে সরব। এ ছাড়া সরকার বিরোধী বিএনপি-জামায়াতের ভোট ব্যাংকও স্বতন্ত্রের দিকে গড়াতে পারে।

পদধারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেকেই নৌকার নির্বাচন করলেও ভেতরে তারা কাজ করছেন ট্রাকের পক্ষে। দল ও সংগঠনের পদ হারানোর ভয়ে তারা এই কাজ করছেন, বলে অভিযোগ তুলেছেন অনেকেই।

এরইমধ্যে নৌকার বিরুদ্ধে যারা কাজ করছেন, তাদের বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী।

তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে যার মতো প্রার্থীর হয়ে কাজ করতে পারবে। দলীয় হাইকমান্ড সূত্রে কাউকে বহিষ্কার করা হবে না।

খানসামা উপজেলার মরিয়মবাজারে ট্রাক প্রতীকের একটি নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও জনগণের চাপে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমি নির্বাচনে না আসলে শতকরা পাঁচজন লোকও ভোট কেন্দ্রে যেত না। কোনো প্রতিদ্বন্দ্বিতা হতো না। মানুষের সঙ্গে আমার যে সম্পৃক্ততা রয়েছে, তাতে বলতে পারি, নির্বাচনে ১২ আনা ভোট আমি পাব।

চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে নৌকা প্রতীকের একটি নির্বাচনী সভায় আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদেশিরা চেয়েছিল বিএনপি নির্বাচনে আসবে। আমাদের পক্ষ থেকে কোনো বাধা প্রদান করা হয়নি নির্বাচনে আসতে। শেষ পর্যন্ত তারা আসেনি। কেন আসলো না সেটা তাদের রাজনীতি। বিএনপির পক্ষে জনগণের কোনো আন্দোলন তো দেখছি না। আর আমার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করছে সে তো আওয়ামী লীগ না সেতো ট্রাক। সে ট্রাক মার্কা নিয়ে বলছে আমি আওয়ামী লীগ। সেটা মিথ্যা বলছে। সে মনোনয়ন প্রত্যাশী ছিল। দুই হাত তুলে প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছে নৌকা প্রতীক যাকে দিবে তার সঙ্গেই কাজ করবে। কিন্তু সে ওয়াদা ভঙ্গ করেছে। আমি নির্বাচিত হওয়ার পরে যতগুলো কাজ করেছি এবং যতগুলো ফলক আছে সবগুলোতে আমার নাম রয়েছে। এই উন্নয়নের ফলেই জনগণ আমাকে ভোট দেবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X