ত্রিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ত্রিশালে শীতের পোশাক কিনতে ফুটপাতে ক্রেতাদের ভিড়

শীতবস্ত্র কেনার জন্য ফুটপাতে ভিড় জমাচ্ছেন অনেকেই। ছবি : কালবেলা
শীতবস্ত্র কেনার জন্য ফুটপাতে ভিড় জমাচ্ছেন অনেকেই। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে শীতের শুরুতেই নিম্ন আয়ের লোকেরা শীতবস্ত্র কেনার জন্য ফুটপাতে ভিড় জমাচ্ছেন। রাতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের লোকেরা চরম দুর্ভোগে পড়ছেন। গত কয়েকদিন ধরে তীব্রতা বাড়ায় প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন সূতিয়া ব্রিজসংলগ্ন রাস্তার ফুটপাতের দোকানগুলোতে।

সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শীত বস্ত্রের চাহিদা বাড়ায় বিভিন্ন ধরনের শীতের পোশাক তুলেছেন তারা।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সূতিয়া ব্রিজসংলগ্ন রাস্তার দুপাশে ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি উচ্চবিত্তরাও এসব দোকানে ভিড় জমাচ্ছেন। বিশেষ করে মৌসুমভিত্তিক দোকানগুলোতে শীতের কাপড় কেনাবেচা চলছে পুরোদমে। সাধ্যের মধ্যে থেকেই পছন্দের শীতের পোশাকটি বেছে নিতে চেষ্টা করছে নিম্নবিত্ত দরিদ্র মানুষরা।

শীত মৌসুম এলেই তাদের বিক্রির অবস্থা বেশ ভালো হয়। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা থাকায় শীতার্ত মানুষ প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে তাদের সামর্থ্য অনুযায়ী ভিড় জমাচ্ছেন বড় শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে।

ফুটপাতের দোকানদার মুশারফ জানান, আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। শীত বেশি পড়লে ব্যবসা অনেক ভালো হয় এবং শীত কম হলে বেচাকেনা কম হয়। বড়দের জ্যাকেট, সোয়েটার, কোট, বাচ্চাদের কাপড় পাওয়া যায়, সেগুলোর দাম তুলনামূলক একটু কম হয়। কোনো পোশাকের মূল্য নির্দিষ্ট করা থাকে না। তবে দর কষাকষি ছাড়া পছন্দের পোশাক ক্রেতাদের কেনা সম্ভব হয় না। সব পোশাকের দাম একটু বেশি করে চাওয়া হয়। যাতে বিক্রেতারা তাদের লাভ পুষিয়ে নিতে পারেন।

অন্যদিকে ফুটপাতের আরো কয়েকজন শীতবস্ত্র বিক্রেতা জানায়, সব বয়সী মানুষের পোশাক বিক্রয় হচ্ছে এসব ফুটপাতগুলোতে। গার্মেন্টস আইটেমের চেয়ে পুরাতন শীতবস্ত্র বিক্রি করে বেশি লাভ হয়। ভাগ্যের ওপর নির্ভর করে আমাদের লাভ-লোকসান।

সন্তানের জন্য শীতের পোশাক কিনতে আসা এক পিতা বলেন, ফুটপাতের দোকানগুলোতে শীতের অনেক ভালো পোশাক পাওয়া যায়। শিশুদের দিকটা আলাদা। তাদের জন্য দেখে-শুনে ভালো শীতের পোশাক ক্রয় করি, দামের দিক দিয়েও মোটামুটি সস্তা। তবে দর দাম করেই পোশাক কিনছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১০

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

১১

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১২

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

১৩

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১৪

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১৫

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১৬

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৭

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৮

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৯

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

২০
X