লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারে বানানো নৌকায় আগুন

আগুনে ক্ষতিগ্রস্ত প্রতীকী নৌকা। ছবি : কালবেলা
আগুনে ক্ষতিগ্রস্ত প্রতীকী নৌকা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে প্রার্থীর পোস্টার-ব্যানার এবং প্রচারের জন্য তৈরি নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনী এলাকার লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, হাজী মার্কেটের সামনে কাপড়-কাঠ দিয়ে বানানো নৌকা ঝুলন্ত অবস্থায় নামিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে এ কাণ্ড করা হয়েছে। ভোটাররা যেন কেন্দ্রে না যায় এ জন্য আতঙ্ক সৃষ্টি করতে পারে দুর্বৃত্তরা।

লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ঘটনাস্থলে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর জনপ্রিয়তা বেশি। ভোটের পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। নৌকা প্রার্থীর সমর্থকদের লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ককটেল ফাটানোর বিষয়টি আমাদের জানা নেই।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X