খুলনা ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় জামানত হারাচ্ছেন ৩০ প্রার্থী

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া ১১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩০ জনই জামানত হারাচ্ছেন। সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় নৌকা ব্যতীত বাকি ১০টি দল ও অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী খোয়াচ্ছেন তাদের জামানত। তবে জামানত টিকেছে তিন স্বতন্ত্র প্রার্থীর।

খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, খুলনার ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩০ জন জামানত হারাচ্ছেন। এরমধ্যে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদ, তৃণমূল বিএনপির চন্দ্র প্রামাণিক ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় (ঈগল) প্রতীক।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে জাতীয় পার্টির মো. গাউসুল আজম, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার (ডাব), সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাবু কুমার রায় (ছড়ি), গণতন্ত্রী পার্টির মতিয়ার রহমান (কবুতর), বিএনএম প্রার্থী মো. আব্দুল্লাহ আল আমিন (নোঙর) ও স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান (ঈগল)।

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনের জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন (লাঙ্গল), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী (ঈগল)।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান (আম), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা (ডাব), ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান (মিনার), বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন (নোঙর), স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক (সোফা), স্বতন্ত্র প্রার্থী এইচ এম রওশন জামির ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম (ঈগল)।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জাতীয় পার্টির মো. শাহীদ আলম (লাঙল), বাংলাদেশ কংগ্রেসের এসএমএ জলিল (ডাব) ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার (হাতুড়ি)।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান (আম), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম (ডাব), বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ (নোঙর), তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান (সোনালি আঁশ)।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১০

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১১

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১২

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৩

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৪

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৫

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৬

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৭

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৮

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৯

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

২০
X