সাতক্ষীরা (আশাশুনি) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এক দিন বৃষ্টি হলে জলাবদ্ধতা থেকে যায় দীর্ঘদিন

আশাশুনি উপজেলার জনতা ব্যাংক মোড় থেকে থানা মোড় পর্যন্ত প্রধান সড়কে বেহাল দশা। ছবি : সংগৃহীত
আশাশুনি উপজেলার জনতা ব্যাংক মোড় থেকে থানা মোড় পর্যন্ত প্রধান সড়কে বেহাল দশা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা আশাশুনি উপজেলার জনতা ব্যাংক মোড় থেকে থানা মোড় পর্যন্ত প্রধান সড়কে বেহাল দশা। একটু বৃষ্টি হলেই জমে যায় পানি। এলাকাবাসীর অভিযোগ, এক দিন বৃষ্টি হলেই এই সড়কে জলাবদ্ধতা থেকে যায় দীর্ঘদিন। আর এতেই ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।

এদিকে দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করে বলেন, দেশে যখন উন্নয়নের জোয়ার ঠিক তখনই এই সড়কটিতে বইছে জলাবদ্ধতার জোয়ার। আশাশুনি থানা মসজিদের সামনের পানি নিয়মিত নিষ্কাশন না হওয়ায় মুসল্লিদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নামাজ পড়তে যাওয়ার সময় এই জলাবদ্ধ নোংরা পানি ছিটকে গায়ে লাগার ফলে পবিত্রতা নষ্ট হয়।

তারা জানান, এই সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ভালো কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে একমাত্র সূর্যের তাপে পানি নিষ্কাশন হওয়া ছাড়া এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। বৃষ্টির কারণে দিনের পর দিন সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় সাধারণ পথচারীদের চলতে হয় রাস্তার দু’পাশে অবস্থিত বিভিন্ন দোকানের সামনের দিক দিয়ে।

আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন বলেন, এই সড়কের সংস্কারের জন্য মানববন্ধন করে স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত আবেদন করেছি কিন্তু সে বিষয়ে এখনো পর্যন্ত আশানুরূপ কোনো ফল আমরা পাইনি।

তিনি আরও বলেন, এ সড়কটি নিচু হয়ে গেছে। এখানে মাটি ভরাট করে উঁচু করে তারপর রাস্তা করে ড্রেনেজ ব্যবস্থা করলে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন প্রতিবেদককে বলেন, পরিষদে কোনো বাজেট না থাকায় আমি নিজ অর্থায়নে মাঝেমধ্যে এ সড়কে কিছু রাবিশ ফেলে পথচারীদের চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তবে আগামী বাজেটে ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তাটি সংস্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১০

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১১

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৩

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৪

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৫

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৬

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৮

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৯

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

২০
X