শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচবারের এমপি আতিক চার কেন্দ্রে পেলেন ‘দুই ভোট’

আতিউর রহমান আতিক। ছবি : কালবেলা
আতিউর রহমান আতিক। ছবি : কালবেলা

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ১৪৪টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে শেরপুর-১ আসনের টানা পাঁচবারের এমপি ও দুবারের হুইপ আতিউর রহমান আতিক একটি ইউনিয়নের চার কেন্দ্রে পেয়েছেন ২ ভোট। দুটি কেন্দ্রে একটি করে এবং অন্য দুটি কেন্দ্রে কোনো ভোট পাননি তিনি।

শূন্য ভোটের কেন্দ্র দুটি হলো- সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং অপরটি হলো বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ ছাড়াও ওই একই ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি করে ভোট পেয়েছেন তিনি।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট। বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পেলেও নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য আতিক এখানে একটি ভোটও পাননি।

অপরদিকে বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ হাজার ৩৮৫ জন ভোটার। এর মধ্যেও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট। এখানেও বাকি ভোটগুলো অন্যান্য প্রার্থীরা পেলেও নৌকা প্রতীকের প্রার্থী আতিক কোনো ভোট পাননি।

এবার সদরের এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৩ হাজার ৬৬৪ জন। এদের মধ্যে ২ লাখ ৩৪ হাজার ৬৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ট্রাক প্রতীক নিয়ে ১ লাখ ৩৬ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিউর রহমান আতিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ১৭৫ ভোট। এতে মোট ৪৩ হাজার ১০৩ ভোটে পরাজিত হোন আতিক।

এ আসনে বাকি প্রার্থীদের ভোটের সংখ্যা হলো, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩০৭ ভোট, তৃণমূল বিএনপির থেকে ফারুক হোসেন সোনালি আঁশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯২ টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ নোঙ্গর প্রতীকে পেয়েছেন ১৭২ ভোট, বিএসপির প্রার্থী আবুল কালাম আজাদ একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ ভোট এবং কৃষক শ্রমিক জনতা লীগের বারেক বৈদেশি গামছা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০৫টি।

উল্লেখ্য, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক টানা সপ্তম জাতীয় সংসদ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা পাঁচবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার বিপক্ষে অনেক হেভিওয়েট প্রার্থী এর আগে নির্বাচন করলেও হারাতে পারেনি কেউ। তবে জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি এবার তার প্রতি মনোক্ষুণ্ন হয়ে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এবার তার ভরাডুবি হয়েছে বলে দাবি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১০

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১১

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১২

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৩

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৪

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৫

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৭

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৮

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৯

ছেলের হাতে বাবা খুন

২০
X